জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা, মহিলাসহ আহত ৪

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধে জের অনধিকার বসত বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর, নগদ অর্থ সহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

নান্দাইল মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উলুহাটি গ্রামের নিরীহ ব্যাক্তি ইয়াকুব আলীর বাড়িতে একই গ্রামের জসিম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, জামাল উদ্দিন, বকুল মিয়া, হাবুল মিয়া, বাবু মিয়া, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, আল আমিন, ছোয়াদ ও আহাদ মিয়া (১৫ আগস্ট) দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্য দিবালোকে অনাধিকার বসত বাড়িতে প্রবেশ করে এই সন্ত্রাসী হামলা চালায়।

এতে করে বসবাড়ি ভাংচুর করে নগদ দেড় লাখ টাকা সহ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং বাড়ি ঘর ভাংচুর করে ৪০/৫০ হাজার টাকার মালামালের ক্ষতি সাধন করে। উক্ত হামলা চলাকালীন ইয়াকুব আলী, পারুল বেগম, টিটু মিয়া, ইসলাম উদ্দিন প্রতিবাদ করতে চাইলে তাদেরকে বেদম মারপিট করে গুরুতর আহত করে।

সন্ত্রাসীদের হামলায় ইয়াকুব আলী ও পারুল বেগমের অবস্থায় আশংকা জনক হওয়ায় তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইয়াকুব আলীর কন্যা শারিন সুলতানা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) আবুল হাসেম জানান, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উক্ত সন্ত্রাসী হামলার পরপরই বিবাদীগণ বাদীকে থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকী দিয়ে যাচ্ছে। এলাকাবাসী নিরীহ ব্যাক্তি ইয়াকুব আলীর বাড়িতে এধরনের ন্যাক্কার জনক হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর