খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ৬ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলার হাজিরার জন্য দিন ধার্য করা হয়েছে ৬ অক্টোবর। এ দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ।

আজ (সোমবার) বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পেশকার আনিছুর রহমান।

খালেদার জিয়ার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা। এই ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় ৮টি মামলা দায়ের করে পুলিশ। যাত্রবাড়ী থানায় দুইটি।

২০১৬ সালের প্রথম দিকে বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন এক ব্যক্তি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর