ভারতের সংসদ ভবনে ভয়াবহ আগুন

ভারতের রাজধানী দিল্লির পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (সোমবার) স্থানীয় সময় সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পৌছে গিয়েছে।

জানা যায়, পার্লামেন্টের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ তলায় এই আগুন লাগে। সেখান থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে কী থেকে আগুন তা এখনও জানা যায় নি।

এছাড়া কর্মকর্তারা বলেছেন, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ নিয়ে তদন্ত চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর