আজ আমাদের সুমনের জন্মদিন

আজ বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের জন্মদিন। ১৯৭২ সালের আজকের এই দিনে তিনি কুষ্টিয়ায় জন্ম গ্রহণ করেন।

সুমন একজন অলরাউন্ডার। তিনি ডানহাতে ব্যাট করার পাশাপাশি অফ-ব্রেক বোলিং করতেন। জাতীয় দল ছাড়াও তিনি জাতীয় লীগে খুলনা জেলা এবং ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে বাংলাদেশ বিমান দলের হয়ে খেলছেন। ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্টে তার অভিষেক হয়। এর আগে ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়য়ানডে খেলতে তিনি মাঠে নামেন প্রথমবারের মত।

তিনি ১১টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২ হাজার ১৬৮ রান করেছেন। অর্জনের ঝোলায় কোনো শতক না থাকলেও অর্ধশতক গড়েছেন ১৪টি। এছাড়াও ৫০টি টেস্টে ৩টি শতক ও ২৪টি অর্ধ শতকের বিনিময়ে গড়েছেন ৩ হাজার ২৬ রান।

দেশের কীর্তিমান এই ক্রিকেটার ২০০৮ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেয়। বর্তমানে বিসিবির নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর