সংসদের আসন হারাতে পারেন এমপি পাপুল

মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের কারাগারে আটক লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের সংবিধান অনুযায়ী ২ বছরের জেল হলেই তিনি হারাতে পারেন সংসদের আসন। এরপর মুক্তি পেলেও পরবর্তী ৫ বছর তিনি কোনো নির্বাচনেও অংশ নিতে পারবেন না।

জানা যায়, পাপুলের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হলে কুয়েতের আইনমত তার ১৫ বছরের জেল হতে পারে।

সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে বলা আছে। সেখানে বর্ণিত বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ৬ জুন কুয়েতের পুলিশ গ্রেফতার করে বাংলাদেশের সাংসদ ও ব্যবসায়ী পাপুলকে। এরপর রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ২৪ জুন তাকে ২১ দিনের জন্য কুয়েতের কারাগারে রাখা হয়। পাপুলের স্ত্রী সেলিনা ইসলামও জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর