চীন থেকে ছড়ানো মহামারী ভাইরাস করোনা এখনও রাজত্ব করে চলেছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। আজ (সোমবার) পর্যন্ত পাওয়া তথ্যমতে সমগ্র বিশ্বে ২ কোটী ১৮ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই বিশাল জনগোষ্ঠী আক্রান্ত হলেও আশার খবর হচ্ছে, এদের মধ্যে এক কোটি ৪৫ লাখ ৫৮ হাজার ২৭১ জন সুস্থ হয়ে উঠেছেন।
পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বর্তমানে ৬৪ লাখ ৯২ হাজার ২৭২ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৩১৯ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় থাকাদের হার মাত্র ১ শতাংশ।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ৭৩ হাজার ২০ জন রোগী মারা গেছে। এরপর ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে বিশ্ব মহামারি হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বার্তাবাজার/এসজে