বন্যার পানি কমার সাথে সাথে ধসে যাচ্ছে সড়ক

মহামারী করোনাকালে মরার উপর খাড়ার ঘা হয়ে আবির্ভাব ঘটেছিল বন্যার। এখন সেই বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু সাথে সাথে ধসিয়ে দিয়ে যাচ্ছে রাস্তাঘাটকে। টাঙ্গাইলের টাঙ্গাইলের মির্জাপুর-উয়ার্শী-বালিয়া সড়কের রোয়াইল ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সড়কটির রোয়াইল বাজারের কাছে একটি ব্রিজের সংযোগ সড়কে ফাটল দেখা দেয়চ। একদিনের মাঝেই সংযোগ সড়কটি ধসে পানিতে মিশে যায়।

চলতি বছর দীর্ঘদিন ধরে চলা বন্যা পরিস্থিতিতে মির্জাপুরের এই সড়কটিসহ প্রায় সকল আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়। বন্যার পানি কমার ফলে সড়কে ভাঙনের ক্ষতচিহ্ন দেখা দেয়। ফলে দুর্ভোগ বাড়তে থাকে এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষের।

স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. এনামুল কবির বলেন, সংযোগ সড়কটি ধসে যাওয়ার কথা তিনি শুনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সড়কটি পরিদর্শনে আসবে বলে তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর