রাজশাহীতে করোনায় দুই চিকিৎসক মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় গতকাল রবিবার তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
মৃত চিকিৎসকরা হলেন, ডা. আফতাব উদ্দিন (৬৮) ও ডা. আবদুর রহমান (৬৫)।
হাসপাতালের উপপরিচালক বলেন, ডা. আফতাব উদ্দিন ও ডা. আবদুর রহমান দু’জনই রামেক হাসপাতালে চাকরি করেছেন। দুজনেই অবসর নিয়েছিলেন। রবিবার বেলা ৩টায় ডা. আবদুল রহমানের মৃত্যু হয়। আর ডা. আফতাব উদ্দিন হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে দুপুর দেড়টার দিকে মারা যান।
ডা. সাইফুল ফেরদৌস আরও বলেন, ‘তাদের দুজনেরই করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছিল। পরে অবশ্য ডা. আবদুর রহমানের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার কয়েকদিনের মধ্যে মৃত্যু হলে তাকে করোনায় মৃত্যু হিসেবেই ধরা হয়। কারণ করোনার কারণেই তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং মৃত্যুর জন্য সেটিই বড় কারণ। মারা যাওয়া দুই চিকিৎসকের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।’
বার্তাবাজার/এমকে