কিশোরগঞ্জে র‌্যাব কর্মকর্তা করোনায় আক্রান্ত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার (১৬ আগষ্ট) দিবাগত রাতে গণমাধ্যমকে এ বিষয়টি জানান তিনি।

এম শোভন খান বলেন, ৪-৫ দিন ধরে তিনি শরীরে জ্বর অনুভব করছিলেন। গত দু’দিন ধরে তিনি নাকে ঘ্রাণ পাচ্ছিলেন না। এ অবস্থায় শনিবার (১৫ আগস্ট) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসে।

তিনি আরও জানান, তিনি চিকিৎসকের পরামর্শে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। করোনা থেকে মুক্ত হয়ে তিনি আবারো দেশের সেবায় আত্মনিয়োগ করতে চান। এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তবে, তিনি সুস্থ ও ভালো আছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর