কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার ড. খলিল

ড. খলিলুর রহমানকে কানাডার হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক ড. খলিলুর রহমান অতিরিক্ত সচিব হিসাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দেখভাল করেন। বর্তমানে মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন তিনি। দীর্ঘ সময় বিশ্বস্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন এই কূটনীতিক।

ড. খলিলুর রহমান ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তাঁর দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পালন করেছেন তিনি। তাছাড়া দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে ছিলেন।

খলিলুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর স্নাতোকত্তোর এবং আন্তর্জাতিক সংস্থার ওপর এমফিল সম্পন্ন করেন। আর নয়া দিল্লির জহরলার নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি দুই সন্তানের জনক।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর