শেষ পর্যায়ে সিনহা হত্যার তদন্ত, ২৩ আগস্টের মধ্যে প্রতিবেদন

দেশজুড়ে আলোচিত মেজর সিনহা মো. রাশেদ খানের খুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটি আগামী ২৩ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গণশুনানি শেষ হয়। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এসব জানান তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।

সিনহা হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন তদন্তের স্বার্থে রোববার গণশুনানি করেছি। এতে ১১ জন সাক্ষ্য দিতে নাম নিবন্ধন করা হলেও আমরা নয়জনের সাক্ষ্য নিয়েছি। অন্য দুজনের কথায় তাদের ঘটনার প্রত্যক্ষদর্শী বলে মনে হয়নি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর