হাসপাতালের কোয়ার্টারে চিকিৎসকের লাশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় ডা. সুলতানা পারভীন (৩৭) নামের এক গাইনি চিকিৎসকে লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় হাসপাতালের আবাসিক কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, শনিবার রাতে কাজ শেষ করে পারভীন কোয়ার্টারে আসেন। কিন্তু রবিবার সারাদিন তিনি বাসা থেকে বের হননি। পরে সন্দেহ হলে পুলিশসহ হাসপাতালের অন্যদের সঙ্গে নিয়ে কোয়ার্টারে তার রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ পাওয়া যায়।

এ বিষয়ে মলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, ধারণা করা হচ্ছে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেছেন। তার শরীরে প্যাথেডিন পুশের আলামত পাওয়া গেছে। ৫টি প্যাথেডিন ও একটি সিরিঞ্জ তার বালিশের নিচে পাওয়া গেছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর