গণধর্ষনের ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, তারই জেরে গ্রামবাসীর সংঘর্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণধর্ষনের ঘটনা নিয়ে ফেসবুকে প্রতিপক্ষকে দোষী সাব্যস্ত করে স্ট্যাটাস দেয়ার জেরে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হএছেন। এর মধ্যে অনেকেই টেঁটাবিদ্ধ হয়েছে।

আজ (রোববার) দিনব্যাপী দফায় দফায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া গ্রামে এ ঘটনা। এসময় ভাঙচুর করা হয় দু’পক্ষের ২০/২৫টি বাড়িঘর।

জানা যায়, গত ৮ আগস্ট উপজেলার কাকাইল মোড়া গ্রামের একটি গণধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় বিভক্ত হয়ে পড়ে কাকাইল মোড়া গ্রাম। ধর্ষণের ঘটনা নিয়ে কয়েক দিন আগে ওই গ্রামের জুলহাসের লোকজন ফেসবুকে বিচার চেয়ে স্ট্যাটাস দেয়। এতে বর্তমান মেম্বার লোকমান ও তার সহযোগী তোফাজ্জলসহ আরো কয়েকজনকে দায়ী করে বিচার চাওয়া হয়। এই নিয়ে লোকমান ও জুলহাসের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উত্তেজনা ক্রমশ বাড়তে বাড়তে আজ সকাল ৯টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষই জড়িয়ে পড়ে সংঘর্ষে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শওকত হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর