লক্ষ্মীপুরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকা নেয়ার পথে আজ রবিবার সন্ধ্যায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছে তার পরিবার।

তার মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নেমেছে এসেছে পরিবার,আত্নীয়-স্বজন ও ইউনিয়ন জুড়ে।

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ১৪ আগষ্ট করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ আজ রোববার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ দিকে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে করোনা সংক্রমণ এড়াতে সচেতনতামূলক সভা সমাবেশ, জীবানুনাশক ঔষধ ছিটানো এবং করোনা আক্রান্ত হওয়া ব্যাক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে বাড়ি বাড়ি যেতেন তিনি। পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত অসহায় ও দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা অব্যাহত ছিল।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর