জবি প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয় এর শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। শুক্রবার বিকেলে অবকাশ ভবনের ৪০৪ নম্বর কক্ষে প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রেসক্লাবের কোন ভেদাভেদ থাকবে না।

সবার সাথে ভালো সম্পর্ক রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। জবি প্রেসক্লাবের অফিস উদ্বোধন নিয়ে তিনি বলেন, আজ থেকে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু হলো।” জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলামের স ালনায় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করেই প্রেসক্লাবের যাত্রা শুরু। আমরা সব সময়ই প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতা স্লোগান নিয়ে এ বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করে আসছি।

আমাদের এ ধারা অব্যহত থাকবে।” এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন কোতয়ালী থানার ওসি (তদন্ত) মওদুদ হাওলাদার, শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি মিফতাহ আল এহসান তুর্য প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর