চ্যাম্পিয়নস লিগে সুবিদা করেতে পারেনি ম্যান সিটি। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। শনিবার রাতে শেষ আটের ম্যাচে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওনের কাছে তারা হারে ৩-১ ব্যাবধানে। এমন বাজে পরাজয়ের পর নতুন মৌসুমে নতুনভাবে শুরু করতে চায় ক্লাবটি।
তাই যে কোন মূল্যে বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে নিজেদের দলে ভিড়াতে চায় সিটি। আর এমনটা জানিয়েছে ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য মিরর। আর্জেন্টাইন সুপার স্টার বার্সেলোনা শিবির ছাড়তে রাজি হলে যেকোনো কিছুর বিনিময়ে হলেও তাকে নিজেদের করে নিতে চায় ম্যান সিটি।
তবে এ জন্য ম্যান সিটিকে গুনতে হবে অনেক বড় অঙ্কের টাকা। কাতালানদের সাথে বর্তমান চুক্তিতে মেসির বাই আউট ক্লজ ৭০১ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ৭ হাজার ৪৭ কোটি টাকার বেশি। বার্সেলোনাকে এই অর্থ দিয়ে মেসিকে নিজেদের ক্লাবে ভিড়াতে পারবে যে কোন দল।
কেএস/বার্তাবাজার