সিরাজদিখানে আশ্রয়ণ প্রকল্পে খাদ্য সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কয়েকটি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে বন্যায় কর্মহীন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (রবিবার) উপজেলার বালুচর ইউনিয়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে চর পানিয়া আশ্রয়ণ প্রকল্পে বন্যায় কর্মহীন ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের খাদ্য সামগ্রী বিতরণ করা ছিল সংগঠনগুলোর এ বছরের বন্যার তৃতীয় কর্মসূচি।

জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের পরিবারের মানুষগুলি বন্যায় কাজ বন্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছিলো। তাই সংগঠনগুলির জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আশ্রয়ণ প্রকল্পে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রত্যেকটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল, ১ কেজি লবণ বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে সামাজিক সংগঠনগুলোর পক্ষে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মাষ্টার, তরিকুল ইসলাম মাষ্টার, সুমন মাষ্টার, বায়েজিদ খান, জোবায়ের, ইমরান, বাদশা, মাহাবুব এবং মাহামুদুর রহমান উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর