যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

ভোলার চরফ্যাশনের এক যুবলীগ নেতার অর্ধগলিত ও ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবলীগ নেতার নাম মো. ফয়েজ মাহমুদ (৪০)। তিনি উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি।

রোববার (১৬ আগস্ট) সকালে বরিশালের ধপধপিয়া সেতু সংলগ্ন নদী থেকে বরিশাল বন্দর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, গত বুধবার বরিশাল থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে খেয়া নৌকায় চড়ে নদী পাড় হওয়ার সময় কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর থেকে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা তাকে অনেক খোঁজাখুজি করেও পায়নি।

বরিশাল বন্দর নৌ -পুলিশের পরিদর্শক আল মামুন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর