বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা শুভাঢ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান ফরহাদ এর নেতৃত্বে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে ।
রবিবার (১৬ আগস্ট) বিকালে এ খাবার বিতরণ করা হয়।
এ খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, এমপির ব্যাক্তিগত সহকারী ম.ই মামুন,শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী বাসের উদ্দিন ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ ।
তৃণমূল থেকে উঠে আসা এই নেতা প্রতিটি দলীয় কর্মসূচিই স্বতস্ফূর্তভাবে পালন করে থাকে বলে স্থানীয় এমপি বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহাম্মেদের গুডবুকে স্থান করে নিয়েছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকার জনসাধারণের যেকোন বিপদে আপদে তাকে কাছে পাওয়া যায় বলে সবার কাছে প্রিয় পাত্র লুৎফর রহমান ফরহাদ।লুৎফর রহমান ফরহাদের সাথে কথা হলে তিনি যতদিন বেঁচে থাকবেন বলেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে কাজ করে যাবেন।
বার্তা বাজার/এস.আর