করোনাভাইরাস নিজে নিজেই উধাও হয়ে যাবে বলে স্বাস্থ্যমন্ত্রীর করা বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (রোববার) জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘করোনা জনসচেতনতামূলক গান ও ভিডিও ক্লিপের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সমালোচনা করেন।
রিজভী বলেন, “এই স্বাস্থ্যমন্ত্রী উদ্ভট এক লোক। স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্য পড়ে এক ভদ্র আমাকে বললেন যে, কোনো পাগলের তেল-টেল থাকলে একটু স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া দরকার। যাতে তার এই আবোল-তাবোল বলার যে পাগলামীটা এটা যেন কমে। যে কোনো জায়গা থেকে পাগলের তেল তার কাছে পাঠিয়ে দিলে সবচেয়ে ভালো হয় এবং দেশের মানুষ উপকৃত হয়।”
এর আগে শনিবার করোনাভাইরাস বিষয়ক এক সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, “ভ্যাকসিনের প্রয়োজন হবে কি না জানি না। কোভিড-১৯ এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে।”
বার্তাবাজার/জুলভার্ণ