করোনায় সাবেক ভারতীয় ওপেনারের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক ভারতীয় ওপেনার, সুনীল গাভাস্কারের ওপেনিং সঙ্গী চেতন চৌহান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

গত ১২ জুলাই সাবেক এই ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার খবর আকাশ চোপড়া নিশ্চিত করেছিলেন। গত শুক্রবার (১৪ আগস্ট) অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাবেক এই ক্রিকেটার ভারতের হয়ে ৪০ টি টেস্ট খেলেছিলেন তিনি। ১৬ টি হাফ সেঞ্চুরিসহ ২০৮৪ রান রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৮১ সালে সম্মানজনক অর্জুন পুরষ্কারে ভূষিত হল চেতন চৌহান। এছাড়াও ১৯৯১ ও ১৯৯৮ সালে উত্তর প্রদেশের আমরোহা আসন থেকে দুবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর