বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ (রোববার) বিকালে ভবনের তৃতিয় তলার একটি কক্ষে এই অগ্নিকান্ড সংগঠিত হয়। তৃতীয় তলার ওই কক্ষটিতে রেফারীরা অবস্থান করছিল। তাছাড়া বাফুফের মিডিয়া বিভাগও এই তৃতিয় তলাতেই অবস্থিত।
বাফুফে মিডিয়া বিভাগের সহকারী খালিদ মাহমুদ নওমী জানান, শর্টসার্কিটে এসিতে আগুন ধরে গিয়েছিল। পরে বিদ্যুতের লোকজন এসে চেক করে সব ঠিক করে দেন।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তখন ভবনেই ছিলেন। তিনিসহ ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তারা সবাই তাৎক্ষণিক নিচে নেমে দাঁড়ান।
বার্তাবাজার/এসজে