ঝিনাইদহে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার প্রদান করা হয়।

রোববার দুপুরে নিজস্ব কার্যালয়ে জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্টার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা রেজিস্ট্রার আসাদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর সাব- রেজিস্টার আমিনা বেগমসহ জেলা ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি, দলিল লেখকগণ, নকলনবিশগণ এবং হাফেজ ছাত্রবৃন্দ। দোয়া মাহফিলের আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকপাত করে বিশেষ দোয়া করা হয়। পরে সদর সাব-রেজিস্ট্রার সংলগ্ন রাফিউল আমানিয়া বাইতুলউলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার প্রদান করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর