জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার্ত দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি। রবিবার সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের কোলারপাড় চাপারকোনা গ্রামে ৫ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ডা. সফি উদ্দিনের সভাপতিত্তে ও ডোয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ মিন্টুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বীততারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মাহমুদ ফরিদ, ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতন, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন রাঙ্গা, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় প্রতিটি প্যাকেটে চাউল, চিড়া, চিনি, লবন, ডাল, সয়াবিন তেল ও লুডুলস দেয়া হয়।
বার্তা বাজার / ডি.এস