সাবেক টাইগার ওপেনার করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে

বাংলাদেশের সাবেক ক্রিকেটার সৈয়দ নাজিম সিরাজি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। এই মাঠ মাতানো টাইগার ওপেনার মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন।

টাইগার ওপেনার সিরাজির শারীরিক অবস্থার অবনতি ঘটলে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আরেক সাবেক ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স খবরটি নিশ্চিত করে বলেন,‘গতকালও খবর নিয়েছি তিন দফা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর চতুর্থবার ফল পজিটিভ আসে। নাজিম সিরাজি এখন আইসিইউতেই আছেন।’

তিনবার নেগেটিভ এলেও সিরাজির করোনার উপসর্গ অনেকদিন ধরেই ছিল।

সিরাজি গত ৬ আগস্ট ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘তিনবার টেস্ট করিয়েছি, তিনবারই নেগেটিভ। তবে কোভিডের সব উপসর্গই আছে। আশা করি সুস্থ হয়ে উঠব। দুই থেকে চার সপ্তাহের মধ্যে আবার রানিং শুরু করতে পারবো।’

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর