বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকায় মেজর জিয়ার মরণোত্তর বিচার দাবী নানকের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগ এনে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের জোর দাবী জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

আজ (রোববার) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ দাবি জানান।

তিনি দাবী করেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার সদস্যদেরকে হত্যার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জিয়াউর রহমান জড়িত ছিল। তাই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হতেই হবে, করতেই হবে।

তিনি বলেন, সে সময় ছাত্রজীবনে অনেক জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি কিন্তু তবুও আমরা আত্মসমর্পণ না করে ছাত্রলীগকে সংগঠিত করার মাধ্যমে আন্দোলন চালিয়ে গিয়েছি। আর সেই জিয়াউর রহমান পাকিস্তানকে খুশি করতে খুনিদেরকে পুরস্কার দিয়েছে। খুনিদের বিচার করতে দেয়নি।

সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সভাপতিত্ব করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর