জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন পাথালিয়া এবং ধামসোনা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ত্রাণ সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দিনব্যাপী ওই ইউনিয়নের অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
দুপুরে পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান প্রিন্সসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় এক হাজার দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পরে ‘৭৫ এর ১৫ আগস্টে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে, স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় অসহায় ও কর্মহীন এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং শিশু খাদ্য বিতরণ করা হয়। পরে পনেরই আগস্ট এর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বার্তা বাজার / ডি.এস