এবার চাকা ঘুরলো ঢাকা-রাজশাহী রুটের ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনের

মহামারী করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সারাদেশের রেল যোগাযোগ। টানা ৬৬ দিনে প্রায় মরিচা ধরতে থাকা রেললাইনে সীমিত আকারে শুরু হয় রেল চলাচল। ঢাকা-রাজশাহী রুটে করোনাকালে বন্ধ হওয়ার পর প্রথম চালু হওয়া ট্রেনের নাম আন্তঃনগর বনলতা এক্সপ্রেস। এবার চালু হলো আন্তঃনগর ‘পদ্মা এক্সপ্রেস’ নামের আরও একটি ট্রেন।

আজ (রোববার) বিকাল ৪ টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। এর আগে সকাল ৬ টা ২০ মিনিটে রাজশাহী থেকে চিলহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় তিতুমীর এক্সপ্রেস। এছাড়াও রাজশাহী-গোপালগঞ্জ-রাজশাহী রুটে যাতায়াত করা টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যায়।

আজ থেকে চালু হওয়া মোট ১৩ জোড়া ট্রেনের মাঝে রাজশাহী থেকে এই তিনটির যাত্রা শুরু হয়। এর আগে ১৭ জোড়া ট্রেনসহ এখন এই রুটে চলাচল করা মোট ট্রেনের সংখ্যা ৩০ জোড়া।

উল্লেখ্য, মহামারী করোনার তান্ডবে গত ২৪ মার্চ থেকে সারাদেশে একযোগে বন্ধ হয় যাত্রীবাহী রেল যোগাযোগ। । গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। গত ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর