বড় কোন অঘটন না ঘটলে সাউদাম্পটন টেস্টে ড্র’ই হবে বলা যায়। কারণ, বৃষ্টিতে তৃতীয়দিন পুরোপুরি ভেসে গেছে। চতুর্থ দিনেও বৃষ্টির হানা। খেলা শুরু হতে বিলম্ব। শেষ পর্যন্ত খেলা শুরু হলেও বোলারদের দাপটই দেখা যাচ্ছে রোজ বোলে।
বলা যায় মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ে লজ্জার হাত থেকে বেঁচে যায় বাবর-আজহাররা। দ্বিতীয় দিন শেষ করেছিল তারা ৯ উইকেটে ২২৩ রান নিয়ে। বৃষ্টির কারণে তৃতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও। চতুর্থ দিন ব্যাট করতে নেমে মাত্র ১৩ রান যোগ করেই বাকি উইকেটটি হারায় পাকিস্তান।
স্টুয়ার্ট ব্রডে কাটা পড়েন ৭২ রান করা মোহাম্মদ রিজওয়ান। ১ রান করে অপরাজিত থাকেন নাসিম শাহ। ২৩৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। স্টুয়ার্ট ব্রড একাই নেন ৪ উইকেট। জেমস অ্যান্ডারসন পকেটে যায় ৩ উইকেট। এছাড়া স্যাম কুরান ১টি এবং ক্রিস ওকসও নেন ১টি উইকেট।
১ম ইনিংসে জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডেরও। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ইংল্যান্ডের রান ১ উইকেট হারিয়ে ৭। ইনিংসের সূচনা করার আগেই ইংলিশ ওপেনার ররি বার্নসের উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। আসাদ শফিককে ক্যাচ দিতে বাধ্য করেন বার্নসকে। ২ রান নিয়ে ডোম সিবলি এবং ৫ রান নিয়ে ব্যাট করছিলেন জ্যাক ক্রাউলি। এই প্রতিবেদন লেথা পর্যন্ত বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।
কেএস/বার্তাবাজার