‘মাদকসেবী হিসাবে চিহ্নিত হলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না’

মাদকসেবী হিসাবে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডোপ টেস্টে কারও মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে তার চাকরি থাকবে না বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশোনার মোহাম্মাদ শফিকুল ইসলাম।

আজ (রোববার) দিনব্যাপী রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ বিষয়ক সভায় উপস্থিত কর্মকর্তাদের উদেশ্যে দেয়া বক্তব্যে তিনি এসব বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলছে। যে উদ্দেশ্য নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে নেমেছিলাম, তা অব্যাহত রাখতে হবে। আর তা করতে গিয়ে মাদকসেবী পুলিশ সদস্য থাকলে তাদের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন,‘বিট পুলিশিং ও গ্রেফতার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রাওয়া তথ্য কাজে লাগিয়ে মাদকসেবীদের তালিকা করতে হবে। আমরা তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে পুনর্বাসনে সহযোগিতা করব।’

অনুষ্ঠিত সভায়, আগের চেয়ে মাদক মামলার আসামি গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়। তাই সবাইকে আরও বেশি করে এই ক্ষেত্রে কাজ করার জন্য জোড় নির্দেশ দেয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর