পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি শাহীন রেজা মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।
এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্বাস আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপেন চন্দ্র রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকবর আলী,আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য মো রাসেল,মো সফিকুল ইসলাম সফি,রফিকুল ইসলাম,মো শাহজাহান সিরাজ,মো লোকমান হোসেন বাবু,মো শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৫ই আগষ্ট যেই ঘাতকেরা জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল সেই প্রেতাত্মা ও তাদের উত্তরসূরীরা আজও জাতির পিতার দুই কন্যাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। সেসব থেকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।প্রয়োজনে দলের সকল নেতাকর্মীদের জীবনের বিনিময়ে হলেও জাতির পিতার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করবো।
বক্তারা আরো বলেন, আজকে বাংলাদেশে যে উন্নয়নের ধারা অব্যাহত আছে তা বজায় রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। দেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের বাচাঁতে হবে। কোন অপশক্তিই যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আমাদের সকল নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।
পরে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রীর মঙ্গল ও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত আকারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শেষে সকল শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বার্তা বাজার / ডি.এস