বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিলো জিয়াউর রহমান। রোববার বিকেলে শোক দিবসে উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজিত স্মরণসভার সভাপতির বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নীতি-আদর্শ নস্যাৎ করতে চেয়েছিল ঘাতকেরা। খুনের সাথে জড়িত ছিল বলেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর গঠিত আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান টমাস উইলিয়ামকে বাংলাদেশে আসার ভিসা দেয়নি জিয়াউর রহমান।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন- জিয়াউর রহমান খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে শুধু পৃষ্ঠপোষকতায় করেননি, ইনডেমনিটি বিল জারি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করেছিলেন। জিয়া মুক্তিযাদ্ধা, তবে তার সাথে পাকিস্তানের যোগাযোগ ছিলো।
কেএস/বার্তাবাজার