‘পুলিশের সহযোগিতায়’ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

পুলিশের সহযোগিতায় বেকারি ব্যবসায়ী রবিউল বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাছবাড়ী ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে। গত শুক্রবার রাত ২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জিহাদুল কবির (পিপিএম) আজ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

রবিউল ইসলামের বোন বলেন, রাতে তিন পুলিশ রবিউল ও আক্তারকে গ্রেপ্তার করেন এবং রবিউল বিশ্বাসের বাড়িতে হামলা করে ভাঙচুর করে কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক। হামলার পর রবিউলসহ দুজনকে আটক করে নিয়ে মাদকব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। মাদকব্যবসায়ীরা রবিউলকে বেধড়ক মারধর করে হত্যা করে। পরে লাশ পার্শ্ববর্তী একটি বিলে ফেলে দেয়। এ সময় মাদকব্যবসায়ী ইলিয়াছ, রাকিব, রফিক পুলিশের সঙ্গে ছিল। তারাই রবিউল ইসলামকে হত্যা করে।

তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান। তিনি বলেন, পাঁচজন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে। অপরদিকে ব্যবসায়ী রবিউল বিশ্বাস হত্যা মামলার তদন্ত রাজবাড়ী ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে কালুখালী থানার মাছবাড়ী ইউনিয়নে বেতবাড়ীয়া গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর