বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুর জেলা ছাত্রদলের অধীনস্থ ৮টি ইউনিটে কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি ইউনিটে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
রবিবার (১৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রায়হান আলী রায়হানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন কমিটি গুলো হলো-ঘোড়াঘাট পৌর ছাত্রদল, হাকিমপুর উপজেলা ও পৌর, বিরামপুর উপজেলা ও পৌর, খানসামা উপজেলা, চিরিরবন্দর উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউর রহমান রেজা ও সাধারণ সম্পাদক মো. আবুজার সেতু গত ১১ আগস্ট এই ৮টি ইউনিটের কমিটিকে অনুমোদন দিয়েছেন।
নবনির্বাচিত আহবায়ক কমিটিকে অনুমোদনের তারিখ হতে ৬০ (ষাট) দিনের মধ্যে তার অধীনস্থ ইউনিট সমূহের সাংগঠনিক কমিটি গঠন করে জেলা ছাত্রদলের নিকট জমা দেয়ার জন্য নির্দেশনাও প্রদান করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস