পাবনায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল,বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদরকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীর জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সবাইকে জাতির জনকের আদর্শে আদর্শিত হয়ে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ বেলায়েত আলী বিল্লু, প্রচার সম্পাদক কামিল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিনস প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর