নাটোরে গার্মেন্টসকর্মী গণধর্ষণের ঘটনায় চার ধর্ষক গ্রেফতার

নাটোর সদরের হরিশপুর এলাকায় এক গার্মেন্টসকর্মী গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ধর্ষককে আটক করেছে পুলিশ।

আজ দুপুরে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, গত ১৪ আগস্ট নাটোর শহরের হরিশপুর ইউনিয়নের রাজিবপুর এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে। এরপরে ভুক্তভোগীরা পুলিশের দ্বারস্থ হলে পুলিশ ভুক্তভোগীদের নিজেদের তত্ত্বাবধানে নিয়ে অভিযানে নামে। এমতাবস্থায় গত রাতে অভিযান চালিয়ে হরিশপুর এলাকার চিহ্নিত বখাটে সাদ্দাম, রুবেল ও ফারুক নামে তিন ধর্ষককে আটক করে। পরে তাদের সহযোগী রাশেদ ড্রাইভারকে আটক করে পুলিশ। ভুক্তভোগী গার্মেন্টস কর্মীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ সুপার।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর