ডোনাল্ড ট্রাম্পের ভাই রবার্ট ট্রাম্পের মৃত্যু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প (৭২) মারা গেছেন। হোয়াইট হাউজের বরাত দিয়ে বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছিলেন, “সে কেবল আমার ভাই না, সে আমার সবচেয়ে ভাল বন্ধুও”

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল যে রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ, তবে তিনি কী ধরণের রোগে ভুগছিলেন তা স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট শুক্রবার বিকেলে নিউইয়র্কের হাসপাতালে তার ভাইকে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন: খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে,আমার প্রিয় ভাই রবার্ট নিরবে নিভৃতে মারা গেছেন। তাঁর স্মৃতি চিরকাল আমার হৃদয়ে বাস করবে।

রবার্ট ট্রাম্প মূলত ট্রাম্প প্রপার্টি এম্পায়ারের জন্য রিয়েল এস্টেট বিনিয়োগ পরিচালনা করতেন। তিনি তাঁর কর্মজীবনের বেশিরভাগ সময় পরিবারের রিয়েল-এস্টেট ফার্মে ব্যয় করেছেন, সবশেষ তিনি শীর্ষ নির্বাহী হয়েছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর