ট্রলার বিকল হয়ে তিন দিন ধরে সাগরে ভাসছেন ১৭ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ‘এফবি তিন বোন’ নামে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে ১৭ জেলে সাগরে ভাসছেন। রোববার সকালে এ তথ্য জানিয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

ভাসমান ওই ট্রলারের মালিক মো. হেমায়েত মল্লিক। তার বাড়ি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তিন দিন আগে ‘এফবি তিন বোন’ নামে একটি মাছ ধরার ট্রলারের পাখা ভেঙে যায়। সেই থেকে সাগরে ১৭ জেলেসহ ট্রলারটি ভাসছে।

”আমরা জেলেদের কাছ থেকে খবর পেয়ে রোববার সকালে ট্রলারটি উদ্ধারের জন্য ‘এফবি হাজেরা’ নামে আরেকটি ট্রলারসহ ২০ জেলেকে পাঠিয়েছি”, যোগ করেন তিনি।

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, ঘটনাস্থল পশ্চিম জোনের আওতায়, তাই পশ্চিম জোনকে বিষয়টি অবহিত করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর