তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা.মুরাদ হাসান এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমস্ত মন, প্রাণ দিয়ে এ দেশের মানুষকে ভালোবেসে তাদের সেবা করে গেছেন।
তাদের ভাগ্যের উন্নয়নে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুকে শুধু স্মরণ নয়, তাকে অনুসরণ করতে হবে এবং আগামী প্রজন্মের মাঝে এসব ত্যাগ ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে হবে।পাশাপাশি করোনা ও বন্যার চলমান কঠিন সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি তাদের এ সহযোগিতা অসহায় মানুষকে এ বিপদ কাটিয়ে উঠতে প্রেরণা ও শক্তি জোগাবে।
রবিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে কাবারিয়াবাড়ী চেয়ারম্যান বাড়ী নতুন জামে মসজিদের পুনঃ নিমার্ণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে এসব কথা বলেন তিনি। উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী গ্রামের ঝিনাই নদী বেরিবাধ সংলগ্ন এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বীরমুক্তিযোদ্ধা মেজর মাসুদ উল আলম (অবঃ), সদর সার্কেল শিবলী সাদিক, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ী মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারন সম্পাদক আনেয়ার হোসেন রাঙ্গা প্রমুখ।
কেএস/বার্তাবাজার