প্রাণঘাতী করোনা পরীক্ষা নিয়ে বর্বোরোচিত প্রতারণার অভিযোগে আটক রিজেন্ট হাসপাতালের ৮ উচ্চপদস্থ কর্মকর্তাকে ২ দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ (রোববার) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন মামলার শুনানি শেষে তাদেরকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো- হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান আহসান হাবীব হাসান (৪৯), মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), অ্যাডমিন আহসান হাবীব (৪৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত বনিক (৩৩), গাড়ি চালক আব্দুস সালাম (২৫) এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশীদ খান জুয়েল (২৮) ও মিজানুর রহমান (৩৯)।
জানা যায়, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার নজরুল হক আসামিদের আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মিজানুর রহমানকে ৭ দিনের এবং অন্য সবার ৫ দিন করে রিমাণ্ড চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের দুদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
এর আগেও গত ৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই কর্মকর্তাদের পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
বার্তাবাজার/এসজে