করোনা: দেশে একদিনে ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ২৪

প্রাণঘাতী করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ২৪ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি মৃত্যুবরণ করেছেন আরও ৩২ জন। দেশে এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।

নতুন মৃত ৩২ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে প্রাণ হারানোর তালিকায় যোগ হলো মোট ৩ হাজার ৬৫৭ জন।

আজ (রোববার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় আগে নেয়া নমুনাসহ ১০ হাজার ১৮টি । এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬-তে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩১৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৮ হাজার ৯৫০ জনে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর