ডিবির অভিযানে নকল ওরস্যালাইনসহ তৈরির মেশিন উদ্ধার, গ্রেফতার ১

পাবনা ডিবি পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলের নাগরপুর থেকে এসএমসির বিপুল পরিমান নকল ওর স্যালাইন ও স্যালাইন তৈরির মেশিনসহ একজন নকলকার অবৈধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৫ আগষ্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় প্রচুর নকল ওর স্যালাইন ও স্যালাইন তৈরির মেশিন।

উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃতকে নিয়ে আজ বিকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত জুন মাসে পাবনার সাঁথিয়াতে এই নকল স্যালাইন কারখানার সন্ধান লাভ করে পুলিশ। সেই সূত্র ধরে মুল হোতাকে গ্রেফতারে এরপরে অনেকটা নিশ্চিত হয়ে টাঙ্গাইলে অভিযান চালায় পাবনা ডিবি পুলিশ।

গ্রেফতার করা হয় নকল স্যালাইন তৈরি কারখানার মালিক ও মুল হোতা আলমগীর হোসেনকে। গ্রেফতারকৃত আলমগীর টাঙ্গাইলের নাগপুরের শামসুদ্দিনের ছেলে। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর