আলোচিত ধর্ষক মজনুর বিরুদ্ধে চার্জগঠনের শুনানি আগামী ২৬ আগস্ট

রাজধানীর শেওড়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ঝোঁপের আড়ালে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মজনুর নামে দায়ের করা মামলার চার্জগঠন শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৬ আগস্ট।

রোববার (১৬ আগস্ট) ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭’র বিচারক কামরুন্নাহার পরবর্তী শুনানীর জন্য এই তারিখ ধার্য করেছেন। গত ১৬ মার্চ ঢাকার মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু বকর।

অভিযোগপত্রে বলা হয়, আসামি মজনু ঢাবি ছাত্রীকে অন্ধকারে নিয়ে ধর্ষণ করে। এ ছাড়া শারীরিক নির্যাতন করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখারও আবেদন জানান তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পর এক দুর্বৃত্ত মুখ চেপে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প শিক্ষার্থীকে ঝোঁপের আড়ালে নিয়ে যৌন নীপিড়ন করেন। পরে ৮ জানুয়ারি অভিযুক্ত ধর্ষক মজনুকে গ্রেপ্তার করে র‌্যাব। মজনুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর সে ধর্ষণের কথা স্বীকার করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর