মহামারি করোনাকালে সারাদেশেই রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর সেগুলো পূনরায় চালু হতে শুরু করলেও বেশ দেরীতেই চালু হয় ঢাকার সাথে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে সিলেটের রেল যোগাযোগ। দীর্ঘ ৫ মাস পর আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চাকা ঘু্রলো।
আজ (রোববার) বিকাল পৌনে চারটার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসার কথা রয়েছে। এর আগে সকাল ৬টা ২৪ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ১টায় সিলেটে এসে পৌঁছায়।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান জানান, করোনা প্রাদুর্ভাবে গত ২৪ মার্চ পারাবত এক্সপ্রেস বন্ধ করা হয়েছিল। ১৪৪ দিন পর ট্রেনটি আবারও চালু হলো। সিলেট চট্রগ্রাম রেলপথে আন্তঃনগর ছয়টি ট্রেন চলাচল করতো। এরমধ্যে ঢাকা রুটে কালনী, জয়ন্তিকা, পাহাড়িকা ও উপবন এক্সপ্রেস। চট্টগ্রাম রুটে চলতো আন্তঃনগর পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তঃনগর ট্রেনের টিকিট আগের মতো একসঙ্গে অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণক্ষমতার শতকরা ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনে সব ধরনের স্ট্যান্ডিং টিকিট সম্পন্ন বন্ধ থাকবে।
বার্তাবাজার/এসজে