পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যৃ হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আজিজুল হক (৫৫) ও বজলুল হকের ছেলে রাব্বি (১৩)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্র জানায়, রোববার বেলা ১টার বাড়ির পাশে পুকুর পাড়ে বিদ্যুতের তারে হাত দেয় রাব্বি। এসময় সে বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করতে গিয়ে চাচা আজিজুল হকও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.শ্যামল মিয়া বিদ্যুৎস্পৃষ্টে দুজন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর