১৫ই আগষ্ট শনিবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেন ইউরোপের বিএনপির অন্যতম শক্তিশালী শাখা সাইপ্রাস বিএনপি। সাইপ্রাস বিএনপির যুগ্ন আহবায়ক সরোয়ার আলম টুটুলের সঞ্চালনায় সাইপ্রাস বিএনপির আহবায়ক সুজন ভুঁইয়ার সভাপতিত্বে এক রেস্টুরেন্টে জন্মদিনের কেক কাটেন সাইপ্রাস বিএনপির নেতাকর্মীরা।
করোনা ভাইরাসের কারণে সীমিত আকারে জন্মদিনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রেখেছেন আহবায়ক সুজন ভুঁইয়া। বক্তব্যর শুরুতেই তিনি শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এবং ধন্যবাদ দেন সাইপ্রাস বিএনপির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক এবং উপদেষ্টা মাহমুদ উল্লা হান্নানকে। তাদের হাত ধরেই সাইপ্রাস বিএনপি আজকের এ অবস্থানে টিকে আছে এমনটাই জানান সুজন
ভুঁইয়া। অনুষ্ঠানে সামনে বি এন পির নতুন কমিটি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির নতুন কমিটির ঘোষণারা পাশাপাশি যুবদল, ছাত্রদলের কমিটিও ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং যারা নতুন কমিটিতে আসতে ইচ্ছুক তাদেরকে যোগাযোগ করার আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাইপ্রাস বিএনপির যুগ্ন আহবায়ক সুলতান মাহমুদ, নিরব খান, রবিন তালুকদার, তুফান পন্ডিত, ফরহাদ হাসান রাজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাইপ্রাস বিএনপির
সদস্য নয়ন, জনি, রুবেল, শামীম চৌধুরী, বিপ্লব আফ্রা প্রমুখ।
বার্তাবাজার/এমকে