বিকেলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

সমসাময়িক রাজনৈতিক বিষয় ও দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।

রবিবার (১৬ আগষ্ট) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে দেশের বর্তমান করোনা ও বন্যা পরিস্থিতি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর