লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে স্থাপন করা হয়েছে দন্ত্য সেবা বিভাগ।
শনিবার বিকেলে ফিতা কেটে বিভাগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড আনোয়ার হোসেন খান। পরে দন্ত্য সেবা বিভাগের বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন শেষে ২৭ জন স্বাস্থ্যকর্মীর মাঝে ল্যাপট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ গুনময় পোদ্দার।
এর আগে জনসাধরণ স্বাস্থ সেবার সুবিধার্থে একটি এ্যাম্বুলেন্স সহ হাসপাতালে বেশ কয়েকটি বিভাগ নতুন চালু করা হয়েছে।
বার্তাবাজার/এমকে