দেশে প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির কারণে ট্রেন বন্ধ থাকার পর তৃতীয় দফায় আজ আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হযেছে। সব মিলিয়ে এখন চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জোড়ায়।
রবিবার (১৬ আগষ্ট) সকাল থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন রুটে যাত্রীবাহী এসব ট্রেন চলাচল শুরু করে।
করোনা সংক্রমণ পরিস্থিতির করণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময় কিছু মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল। এরপর গত ৩১শে মে প্রথম দফায় ৮ জোড়া আন্ত:নগর ট্রেন চালু হয়। ০৩ জুন দ্বিতীয় দফায় আরো ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এরই ধারাবাহিকতায় নতুন করে আজ রবিবার থেকে আরো ১২ জোড়া আন্ত:নগর ও এক জোড়া কমিউটার ট্রেনসহ মোট ১৩ জোড়া ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। একেরপর এক সব রুটের যাত্রীবাহী আন্তনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। আরও ১২ জোড়া আন্ত:নগর ও এক জোড়া কমিউটার ট্রেনসহ মোট ১৩ জোড়া ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। পর্যায়ক্রমে সব রুটের যাত্রীবাহী আন্তনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
১৬ আগস্ট থেকে ১৩টি ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়।
বার্তাবাজার/এমকে