গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় পিকআপভ্যান উল্টে দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
রবিবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২৮) ও আমির হোসেনের (২০) বাড়ি নেত্রকোনায়।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে পিকআপটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা দুইজন নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। নিহতরা পিকআপের চালক ও সহকারী বলে ধারণা করছে পুলিশ।
বার্তাবাজার/এমকে